“সদস্যপদ, কমিটি গঠন ও সাংগঠনিক প্রশাসন”

Admin 11 April 2026 1 min read 6 views
“সদস্যপদ, কমিটি গঠন ও সাংগঠনিক প্রশাসন”

সাংগঠনিক সদস্যপদ:

অনুচ্ছেদ-৪ অনুযায়ী-

ক. সাংগঠনিক গঠনতন্ত্রের অনুচ্ছেদ ২ ও ৩ এ বর্ণিত বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলেরে লক্ষ্য ও উদ্দেশ্যকে বিশ্বাস করে বাংলাদেশের যেকোন শিক্ষিত নারী-পুরুষ সংগঠনের নিয়ম-কানুন প্রতিপালনে অঙ্গীকারবদ্ধ হয়ে দ্বি-বার্ষিক ১০০.০০(একশত) টাকা চাঁদা প্রদান করতঃ কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ কর্তৃক নির্ধারিত সদস্য ফরমে প্রদত্ত  ঘোষণাপত্রে দস্তখতপূর্বক কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ কর্তৃক অনুমোদিত মহানগর/প্রবাসী/শিক্ষা প্রতিষ্ঠান/জেলা/উপজেলা/শহর/পৌর শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক অথবা আহবায়ক ও প্রথম যুগ্ম আহবায়কের সুপারিশক্রমে কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের অনুমোদনের পর আবেদনকারী বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের প্রাথমিক সাইবার সদস্য বলে গণ্য হবে।

খ. প্রত্যেক সাইবার সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ কর্তৃক নিদের্শিত নূন্যতম প্রশিক্ষণ ও নির্দেশ পালনে বাধ্য থাকবে।

গ. প্রত্যেক সাইবার সদস্য প্রাথমিক সদস্যপদ প্রাপ্ত হবার পর দলের সাইবার প্লাটফর্মে (ফেসবুক/টুইটার (এক্স)) সাংগঠনিক কার্যক্রমের সন্তোষজনক পর্যবেক্ষনে কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ যে কোন সদস্যকে সংগঠনের স্থায়ী সদস্যপদ প্রদান করবে। সকল স্থায়ী সদস্যই কেবল সংগঠনের কোন স্তরের কর্মকর্তা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে।

ঘ. প্রত্যেক সাইবার সদস্যই কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ কর্তৃক অনুমোদিত মহানগর, প্রবাসী, শিক্ষা প্রতিষ্ঠান, জেলা, উপজেলা ও শহর/পৌর শাখা তহবিলে প্রতিবছর ৫০.০০(পঞ্চাশ) টাকা প্রদান সাপেক্ষে সদস্যপদ (প্রাথমিক ও স্থায়ী) নবায়নযোগ্য।

ঙ. বাংলাদেশের নাগরিকত্ব পরিত্যাগকারী বা রাষ্ট্রীয়ভাবে নাগরিকত্ব বাতিলকৃত ব্যক্তি, দলীয় মূলধারার বাহিরে অন্য কোন রাজনৈতিক দলের সদস্য, সংগঠনের নীতি-আদর্শ বিরোধী কর্মকান্ড ও শৃঙ্খলাভঙ্গ এবং ব্যক্তিগত জীবনে নৈতিকতা পরিপন্থী কাজে লিপ্ত ব্যক্তি সদস্যপদের অযোগ্য।

চ. বিশেষক্ষেত্রে কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সিদ্ধান্তক্রমে যে কাউকেই সদস্যপদ প্রদান করা যাবে।

ছ. ইংরেজি বছরের ১৬ ডিসেম্বর থেকে দ্বিতীয় বছরের ১৫ ডিসেম্বর পর্যন্ত প্রত্যেক সাইবার সদস্যের (প্রাথমিক ও স্থায়ী) সদস্যপদ বলবৎ  থাকবে এবং মেয়াদান্তে এই অনুচ্ছেদের (ঘ) উপধারায় বর্ণিত হারে টাকা প্রদান করতঃ কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ কর্তৃক নবায়ন ফরমে দস্তখতপূর্বক সদস্যপদ নবায়ন করা যাবে।

 

আহবায়ক কমিটি:

অনুচ্ছেদ-১২ অনুযায়ী-

ক. বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের কোন শহর/পৌর, উপজেলা, জেলা, মহানগর, প্রবাসী, শিক্ষা প্রতিষ্ঠান শাখায় কোন কারণে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা সম্ভব না হলে সেখানে একজন আহবায়ক ও তিনজন যুগ্ম আহবায়কের সমন্বয়ে উপজেলা মর্যাদা সম্পন্ন ইউনিটের জন্য ২১ সদস্য এবং জেলা মর্যাদা সম্পন্ন ইউনিটের জন্য ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা যাবে।

খ. আহবায়ক কমিটি দুই মাসের মধ্যে সম্মেলনের ব্যবস্থা করতে বাধ্য থাকবে। ব্যর্থ হলে কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ সিদ্ধান্ত নেবে।

গ. কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের ক্ষেত্রে দলীয়(বিএনপি) চেয়ারপার্সন একজনকে আহবায়ক করে একটি আহবায়ক কমিটি করে দিবেন।



কেন্দ্রীয় সমন্বয় বোর্ড:

অনুচ্ছেদ-২০ অনুযায়ী বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি একজন, সাধারণ সম্পাদক, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক এবং সভাপতি (পদাধিকার বলে) মনোনিত একজন কর্মকর্তার সমন্বয়ে সাত সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় সমন্বয় বোর্ড গঠিত হবে। সভাপতি প্রয়োজনে বোর্ডের অপর ছয় সদস্যের সাথে আলোচলাক্রমে সদস্য সংখ্যা বৃদ্ধি করতে পারবেন। কিন্তু কোন অবস্থায় বোর্ডের সদস্য সংখ্যা জোড় এরং তের জনের বেশী হবে না। এই বোর্ড সংগঠনের জরুরী ও গুরুত্বপূর্ণ বিষয়ে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করবেন। প্রয়োজনে দলীয়(বিএনপি) চেয়ারম্যানের সাথে যোগাযোগ স্থাপন করে পরামর্শ নেবেন।



সাইবার দলের প্রবাসী ইউনিটঃ

অনুচ্ছেদ-১৯ অনুযায়ী বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলে লক্ষ্য, আদর্শ ও গঠনতন্ত্রের ১,২ এবং ৩ অনুচ্ছেদের প্রতি বিশ্বাসী বিভিন্ন দেশে অবস্থানরত স্থায়ী বা অস্থায়ী বাংলাদেশী জনগোষ্ঠী এনসিপি কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সিদ্ধান্তপূর্বক সে দেশের আইন অনুযায়ী প্রবাসী ইউনিট(শাখা) গঠন করতে পারবেন। যা গঠনতন্ত্রের ১০ অনুচ্ছেদের (ক উপধারায়) বর্ণিত মহানগর শাখার সমসংখক সদস্য বিশিষ্ট এবং সমমান মর্যাদা সম্পন্ন হবে।

 

Tags: Exclusive

Comments (0)

Leave a Comment